বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
চট্টগ্রামে রেললাইনের পাশে লাগা আগুন নিয়ন্ত্রণে
প্রকাশকাল: শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট এলাকায় রেললাইনের পাশে একটি টায়ারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নির্বাপণ করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচলও।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল হালিম বলেন, পুরাতন টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বিকেল পৌনে ৩টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের তীব্রতায় প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এর আগে শনিবার (২৯ এপ্রিল) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল।

এ বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম বলেন, অগ্নিকাণ্ডের কারণে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেন আটকা পড়েছিল। আগুন নির্বাপণের পর ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছে। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ট্রেনও স্টেশনে পৌঁছেছে। সবমিলিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

facebook page