শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
রাজধানীতে ছুরিকাঘাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
প্রকাশকাল: বুধবার, ১০ মে ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে তাজুল ইসলাম (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে চলতি বছর কে কে স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

বুধবার (১০ মে) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তাজুল ইসলামকে উদ্ধার করে নিয়ে আসা প্রতিবেশী মারুক বলেন, দনিয়া কলেজের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে পাশের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে বা কারা তাকে আঘাত করেছে সে বিষয়ে তিনি কিছু জানতে পারেননি।

এ ঘটনায় মো. সায়েম নামে আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে এসেছে। সেও একই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

facebook page