শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
‘আমার বঙ্গবন্ধু’ অ্যাপ শিক্ষার্থীদের মধ্যে প্রচারের তাগিদ
প্রকাশকাল: মঙ্গলবার, ১ মার্চ ২০২২

‘আমার বঙ্গবন্ধু’ মোবাইল গেমিং অ্যাপ শিক্ষার্থীদের মধ্যে প্রচার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১ মার্চ) মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন আদর্শ এবং বর্ণাঢ্য রাজনৈতিক জীবনী সবার মধ্যে বিশেষ করে কোমলমতি তরুণ প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফর্মে খেলার ছলে শেখানোর মাধ্যমে সুনাগরিক হয়ে গড়ে ওঠার জন্য ‘আমার বঙ্গবন্ধু’ নামক এক মোবাইল গেমিং অ্যাপ নির্মিত হয়েছে। অ্যাপটি গুগল প্লে-স্টোরে বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে পাওয়া যাচ্ছে। অ্যাপটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রচার প্রচারণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে গেমিং অ্যাপ ‘আমার বঙ্গবন্ধু’। গত ১৬ জানুয়ারি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে অ্যাপটির উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অ্যাপটি তৈরি করা হয়েছে।

facebook page