বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
উত্তরে বৃষ্টি: বাড়ছে নদ-নদীর পানি
প্রকাশকাল: রবিবার, ১৫ মে ২০২২

ঘূর্ণিঝড় আসানি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে গুরুত্বহীন হলেও, তার প্রভাবিত মেঘ বিরাজ করছে দেশের আকাশে। গেল কয়েকদিন ধরে দমকা বাতাসের সাথে বৃষ্টি হচ্ছে প্রায় সব বিভাগে। বিশেষ করে রংপুর, ময়মনসিহ ও সিলেট বিভাগে বৃষ্টি হচ্ছে বর্ষাকালের মতই। এ কারণে তাপ প্রবাহের মত অবস্থা সৃষ্টি হচ্ছে না। গেল ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে। এছাড়া উল্লেখ করার মত বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে ৮৪, কুড়িগ্রামে ২৪, রংপুরে ১৯, সৈয়দপুরে ১৫ এবং ময়মনসিংহে ১২ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরের রংপুর, মধ্যাঞ্চলের ময়মনসিংহ, উত্তর-পূর্বের সিলেট বিভাগে আরও কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে ভারতের আসাম, মনিপুর রাজ্য এবং মেঘালয় পাহাড়ের পাদদেশিয় এলাকা সিলেট বিভাগে ভারী বর্ষণের কারণে নদীর পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ি আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় উজানের নদীগুলোর পানি বাড়তে পারে। বিশেষ করে, উত্তর-পূর্বে সিলেট বিভাগে সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও ধনু নদীর পানি বাড়তে পারে। উজানে ভারতের আসাম, মনিপুর ও পশ্চিমবঙ্গ রাজ্যে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে কয়েকদিন ধরে, যা আরও দুই-তিন দিন চলতে পারে। এমন অবস্থায় তিস্তা, ধরলা, দুধ কুমার, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেশ বাড়তে পারে।

facebook page