সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
রাশিয়ার হামলায় ইউক্রেনের ২ ফুটবলার নিহত
প্রকাশকাল: বুধবার, ২ মার্চ ২০২২

রাশিয়ার হামলায় ইউক্রেনের ২ ফুটবলার নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ‘ফিফপ্রো’ এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনের বায়াথলন ফেডারেশনও এক টুইট বার্তায় তাদের এক অ্যাথলেটের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম এক্সপ্রেস জানায়, ইউক্রেনের ক্লাব কারপাতি লেভিভের যুবদলে খেলা ২১ বছর বয়সী ভিতালি সাপিলো কিয়েভে যুদ্ধে মারা গেছেন।

আর ২৫ বছর বয়সী অপেশাদার ফুটবলার দিমিত্রো মার্তিনেঙ্কো স্থানীয় ক্লাব এফসি গোস্তোমেলে খেলতেন। কিয়েভের কাছে নিজ বাসায় রাশিয়ার বোমা হামলায় মার্তিনেঙ্কো ও তার মা নিহত হন।

ফিফপ্রোর টুইটে বলা হয়, ইউক্রেনের তরুণ ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিনেঙ্কোর পরিবার, বন্ধু ও সতীর্থদের পাশেই আছি আমরা। এ যুদ্ধে ফুটবলের প্রথম ক্ষতি। তাদের আত্মা শান্তিতে থাকুক।

রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলা চালানোর পর দেশটির বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদেরা যুদ্ধে যোগ দিয়েছেন।

facebook page