বুধবার
১২ আগস্ট ২০২৬
২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো ইউক্রেনে রুশ হামলায় নিহত ২১, আহত ৭০ রানা প্লাজা হত্যা মামলার বিচারে ১৩ বছর বিলম্ব, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ প্রসিকিউশনের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা মে মাসের প্রথম চার দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ ইরানের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন সামরিক কর্মকর্তা দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল শিল্পকারখানা চালু থাকলে কর্মসংস্থান সৃষ্টি হয় : বাণিজ্যমন্ত্রী শুধু জিপিএ-৫ নয়, শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
মালিবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
প্রকাশকাল: মঙ্গলবার, ২২ আগস্ট ২০২৩

রাজধানীর মালিবাগের আনসার সদর দপ্তরের বিপরীতে গুলবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করি। পরে আমরা জানতে পারি অজ্ঞাত ওই যুবক অন্যমনস্ক হয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন।

এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আমরা ওই যুবকের পরিচয় জানতে পারিনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সিআইডির ক্রাইম সিনের সদস্যদের সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।

facebook page