সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
প্রকাশকাল: শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় অটোরিকশায় থাকা এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫২ বছর। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার(১৩ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুজ্জামান।

তিনি বলেন, আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে জানতে পারি- অটোরিকশায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত এক গাড়ি তাদেরকে ধাক্কা দেয়। রিকশায় মোট তিনজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়। আর বাকি দুজন সামান্য আহত হয়েছেন।

নিহত ওই ব্যক্তির মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারেনি। কি গাড়ি ধাক্কা দিয়েছে সেটিও জানার চেষ্টা চলছে।

facebook page