সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
লক্ষ্মীপুরে খাদ্যপণ্যের গোডাউনে আগুন
প্রকাশকাল: সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

লক্ষ্মীপুরে গোডাউনে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। সয়াবিন-সরিষা তেল, আটা-ময়দা, সুজি, চাল-ডাল, চিনি-লবন, চিপস ও স্ন্যাক্সসহ বিভিন্ন ধরনের পণ্য ছিল গোডাউনে।

গতকাল রবিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড লামচরী এলাকার তেরবেকী সড়কের মেসার্স মৌসুমী ট্রেডার্সের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

মেসার্স মৌসুমী ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী অ্যাডভোকেট আরাফাত হোসেন বলেন, প্রতিষ্ঠানটি আমার বাবা মাইন উদ্দিন তরুণের হাতে গড়া। বাবা মারা যাওয়ার পর থেকে ব্যবসা আমি দেখি। কখনো এতো বড় দুর্ঘটনার কবলে পড়িনি। আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে। গুদামে প্রায় আড়াই কোটি টাকার মালামাল ছিল। আরাফাতের ভাষ্যমতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচাক আবদুল মান্নান বলেন, আমাদের দুটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

facebook page