শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
নারিকেল দুধে ইলিশ মাছের কোরমা তৈরির রেসিপি
প্রকাশকাল: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

নারিকেলের দুধ ব্যবহার করলে খাবারের স্বাদ আরও বেড়ে যায়। তাই বলে সব খাবারের সঙ্গে কিন্তু নারিকেলের দুধ ব্যবহার করা যায় না। বিভিন্ন ধরনের কোরমা রান্নায় আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন নারিকেলের দুধ। ইলিশ মাছের কোরমা তৈরিতে নারিকেলের দুধ ব্যবহার করতে পারেন। এর স্বাদে আপনি মুগ্ধ হয়ে যাবেন। ঝরঝরে পোলাওয়ের সঙ্গে এই কোরমা খেতে বেশ লাগে। চলুন তবে জেনে নেওয়া যাক নারিকেল দুধে ইলিশ মাছের কোরমা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

ইলিশ মাছ- ৬ টুকরা, পেঁয়াজ বাটা- ১-৩ কাপ, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, চিনি- ১ চা চামচ, কাঁচা মরিচ- ৪-৫টি, লবণ- স্বাদমতো, তেল- আধা কাপ, লেবুর রস- ১ চা চামচ, নারিকেলের দুধ- আধা কাপ, টেস্টিং সল্ট- কোয়ার্টার চা চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া- কোয়ার্টার চা চামচ, টক দই- আধা কাপ, জিরা গুঁড়া- আধা চা চামচ, এলাচ ও দারুচিনি- তিনটি করে, কেওড়া জল- কোয়ার্টার চা চামচ।

যেভাবে তৈরি করবেন-

মাছের টুকরাগুলো ভালো করে ধুয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে এলাচ, দারুচিনি ভেজে পেঁয়াজ বাটা হালকা ভেজে নিন। এর পর আদা-রসুন বাটা ও জিরা গুঁড়া ও লবণ দিয়ে মসলা ভালো করে ভেজে নিন। এবার দই, কাঁচামরিচ, স্বাদমতো লবণ ও চিনি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। ইলিশ মাছ দিয়ে নেড়ে নারিকেলের দুধ ও জায়ফল-জয়ত্রী গুঁড়া এবং কেওড়া জল দিয়ে মৃদু আঁচে ঢেকে দিন। ১০ মিনিট রান্না করে মাছ মাখা মাখা হয়ে এলে লেবুর রস দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

facebook page