শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
বিদেশিদের জন্য হজের নিবন্ধন শুরু করল সৌদি
প্রকাশকাল: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩

বিদেশিদের জন্য পবিত্র হজের নতুন মৌসুম— ২০২৪ সালের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। দেশটির আন্তর্জাতিক যোগাযোগ কেন্দ্র (সিআইসি) সোমবার (২৫ ডিসেম্বর) এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি বলেছে,‘বিশ্বের সকল মুসল্লিরা তাদের পরিবারসহ এখন নুসুক অ্যাপের মাধ্যমে ১৪৪৫/২০২৪ সালের হজের নিবন্ধন করতে পারবেন।’

হজের জন্য এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া অঞ্চলের মানুষ নুসুক হজ অ্যাপসের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ব্যাপারে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে hajj.nusuk.sa এই ওয়েবসাইটে।

নুসুক অ্যাপে হজের যাবতীয় সবকিছু রয়েছে। এটি পরিচালনা করে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই অ্যাপে হজ পালনে আগ্রহী সাধারণ মানুষ বিভিন্ন প্যাকেজ পাবেন। যেগুলো প্রদান করবে নির্দিষ্ট সেবা প্রদানকারী সংস্থা।

যারা হজে পালনে আগ্রহী তাদের নুসুক অ্যাপে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এতে ব্যবহার করতে হবে ইমেইল এড্রেস। এরপর নিজ দেশ সিলেক্ট করতে হবে।

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হলো হজ। নামাজ ও রোজার মতো হজও বিধি ও বিধান মেনে পালন করতে হয়।

এদিকে করোনা মহামারি পরবর্তী সময়ে ২০২৩ সালে প্রথমবারের মতো কোনো বাধা ও স্বাস্থ্যগত নিয়ম-নীতি ছাড়া হজ অনুষ্ঠিত হয়। করোনা হানা দেওয়ার পর টানা তিন বছর নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ পালনের সুযোগ দেওয়া হয়। কিন্তু গত বছর সব কিছু উঠিয়ে নেওয়া হয়।

facebook page