শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
শাক-সবজি দীর্ঘদিন তাজা রাখার উপায়
প্রকাশকাল: বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩

সুস্থ থাকতে শাকসবজি খাওয়ার বিকল্প নেই। ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে শুরু করে ক্রনিক রোগের ঝুঁকি কমানো—সবক্ষেত্রেই প্রয়োজন সবুজ শাকসবজি। এজন্য বাজার থেকে ব্যাগ ভর্তি ফল, সবজি কিনে আনেন অনেকেই। তবে কেবল কিনে আনলেই হলো না। এগুলোকে সঠিকভাবে সংরক্ষণও করা চাই।

কর্মব্যস্ত মানুষরা সারা সপ্তাহের সবজি একেবারে কিনে ফেলেন। ঠিকভাবে না রাখলে বাড়তি সবজি নষ্ট হয়ে যায়। কীভাবে রাখলে সপ্তাহজুড়ে সবজি সতেজ ও টাটকা থাকবে জানুন তার উপায়-

আলু-পেঁয়াজ

কখনও আলু আর পেঁয়াজ একসঙ্গে রাখবেন না। নয়তো দুটোই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আলু একটি ঝুড়িতে ভরে খাট বা সোফার তলায় রাখুন। ঝুড়িতে ভরে রান্নাঘরেও রাখতে পারেন। পেঁয়াজ ভালো থাকে কাগজের ঠোঙায়। তবে তার আগে ঠোঙায় কয়েকটি ফুটো করে নেবেন। এরে হাওয়া চলাচল করবে সহজে আর ভালো থাকবে পেঁয়াজ-রসুন।

শাক

বাড়িতে এনেই অনেকেই শাক ধুয়ে ছাড়িয়ে সংরক্ষণ করে রাখেন। শাক যদি টাটকা রাখতে চান, তবে এনে ধোয়ার দরকার নেই। বরং ঝুড়িতে ভরে অন্ধকার কিন্তু হাওয়া চলাচল করে এমন জায়গায় রাখুন। রান্না করার আগে ধুয়ে নিলেই চলবে।

কাঁচা মরিচ

এয়ার টাইট বক্স থাকলে তাতে রাখুন কাঁচা মরিচ। রাখার আগে পাত্রের নিচে হালকা নরম কাপড় বা টিস্যু বিছিয়ে দেবেন। মরিচের বোঁটাগুলো ছিঁড়ে রাখুন। এতে কাঁচা মরিচ সহজে পচে না।

লেবু

লেবু সংরক্ষণ করতে একটি এয়ারটাইট কৌটোতে ভালো করে পেপার টাওয়েল পেতে নিন। এর উপর লেবুগুলো রেখে উপরে আরও একটি পেপার টাওয়েল দিন। এবার কৌটোটি বন্ধ করে ফ্রিজে রেখে দিন। অনেক দিন তাজা থাকবে লেবু।

facebook page