শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
সুপারি খেলে কী হয়?
প্রকাশকাল: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

বয়স্ক মানুষের নিত্যদিনের সঙ্গী। পান আর সুপারি। হামানদিস্তায় থেঁতো করে কিংবা দাঁত দিতে ভেঙে সুপারি খাওয়া হয়। কেউ কেউ এমনিও সুপারি চিবিয়ে খান। মনে প্রশ্ন জাগে, সুপারি খেলে কী হয়? এর কি কোনো উপকারিতা আছে? চলুন জানা যাক-

মুখের ঘা সারায়-

সুপারির মধ্যে এমন কয়েকটি উপাদান রয়েছে, যেগুলো মুখের ঘা কমিয়ে দিতে পারে। শুকনো সুপারি মুখে রাখলে, তা থেকে যে রস বের হয় তা মুখের ঘা কমায়। সুপারি গুঁড়া, দারুচিনি গুঁড়া একসঙ্গে মিশিয়ে মধু যোগ করুন। একটি ঘন পেস্ট তৈরি হবে। এটি মুখে লাগালে ঘা উপশম হয়।

কৃমি দূর করে-

পেটে কৃমির সমস্যা হলে, নিয়মিত সুপারি খেতে পারেন। এতে এমন কিছু উপাদান আছে যা কৃমি দূর করতে সাহায্য করে। তবে শিশুদের এটি দেওয়া যাবে না। কেবল প্রাপ্ত বয়স্করা এই উপায়ে কৃমির সমস্যা কমাতে পারেন।

বমি ভাব দূর করে-

চলন্ত গাড়িতে উঠলেই অনেকের বমি পায়। এই সমস্যা থেকে বাঁচতে সুপারি খেতে পারেন। সুপারি, হলুদ আর সামান্য চিনি একসঙ্গে মিশিয়ে খান। বমিভাব দূর হবে।

দাঁতে ব্যথা কমায়-

ঠান্ডা লাগলে অনেকের দাঁতের গোড়ায় ব্যথা হয়। বিশেষত শীতে এই সমস্যা অতিরিক্ত বেড়ে যায়। ঠান্ডা কিছু খেলেও এই সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে সুপারি গুঁড়ো করে ওই ব্যথার জায়গায় চেপে রাখুন। এতে দাঁতের গোড়ার ব্যথা কমবে।

মলদ্বারের প্রদাহ দূর করে-

কৃমি বা অন্য কোনো সংক্রমণের কারণে অনেকেরই মলদ্বারে প্রদাহ হয়, চুলকায়। এই সমস্যা দূর করতে সুপারি গুঁড়ো করে মলদ্বারে লাগান। সমস্যা কমতে পারে।

তবে বেশি পরিমাণ সুপারি খাওয়া উচিত নয়। এতে অনেক স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে সুপারি খেলে মুখে ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। তাই এটি খেতে হবে প্রয়োজন বুঝে এবং পরিমিত পরিমাণে।

facebook page