শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
চকোলেট লেয়ার কেক তৈরির রেসিপি
প্রকাশকাল: সোমবার, ১ জানুয়ারি ২০২৪

চকোলেট কেক বেশিরভাগের কাছেই পছন্দের একটি খাবার। তবে অধিকাংশ সময় বাইরে থেকে কিনে খাওয়া হয় এই কেক। আপনি যদি কেকের মতো খাবারগুলো ঘরে তৈরি করতে পারেন অর্থাৎ বেকিংয়ের কাজটি ঘরেই করে থাকেন তাহলে তা অনেক বেশি সাশ্রয়ী হবে। সেইসঙ্গে হবে স্বাস্থ্যকরও। কারণ বাইরের বেশিরভাগ খাবারই অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে। খুব অল্প সময়ে ঘরেই তৈরি করতে পারেন চকোলেট লেয়ার কেক। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে-

চকোলেট লেয়ার কেক, ময়দা- দেড় কাপ, ডিম- ৪টি, চিনি- দেড় কাপ, মাখন- ১০০ গ্রাম, সয়াবিন তেল- আধা কাপ, বেকিং পাউডার- ১ চা চামচ, গুঁড়া দুধ- ২ টেবিল-চামচ, ভ্যানিলা- সিকি চা চামচ, চকোলেট- দেড় প্যাকেট, মাখন- ২ টেবিল চামচ, কোকো পাউডার- ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন-

ডিমের সাদা অংশ ফেটিয়ে ফেনা তুলে তাতে চিনি মেশাতে হবে। তারপর কুসুম মেশাতে হবে। এতে ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার ঢেলে দিয়ে মেশাতে হবে। মাখন ও তেল একত্রে গলিয়ে ডিমের মিশ্রণে মেশাতে হবে। এতে ভ্যানিলা দিতে হবে। তৈরি মিশ্রণ তিন ভাগে ভাগ করে এক ভাগের সঙ্গে কোকো পাউডার মিশিয়ে নিতে হবে।

এবার এক ভাগ মিশ্রণ ওভেন প্রুফ পাত্রে বসিয়ে তার ওপর কোকো পাউডারের মিশ্রণ বসাতে হবে। এর ওপর আরেক ভাগ মিশ্রণ দিয়ে মাইক্রোওয়েভে ১০০ ডিগ্রি সেলসিয়াসে ৬ মিনিট বেক করতে হবে। বের করে চকলেট গলিয়ে কেকের ওপর ঢেলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।

facebook page