শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
সিআইপি আবেদন শুরু ১৫ জানুয়ারি
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪

শিল্পক্ষেত্রে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচনে আবেদন শুরু হচ্ছে ১৫ জানুয়ারি। সম্প্রতি শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই আবেদনের বিষয়ে বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিল্পনীতি-২০২২ এ প্রদত্ত সংজ্ঞানুযায়ী বৃহৎ শিল্প (উৎপাদন ও সেবা), মাঝারি শিল্প (উৎপাদন ও সেবা), ক্ষুদ্র শিল্প (উৎপাদন ও সেবা), মাইক্রো শিল্প ও কুটির শিল্পের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এসব শিল্পের কোনো একক শিল্প প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে চেয়ারম্যান অথবা কোম্পানি পরিচালনা পর্ষদ কর্তৃক যথাযথভাবে মনোনীত কোনো উদ্যোক্তা পরিচালক এবং পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অংশীদারের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা যাচ্ছে। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে।

আগ্রহী প্রার্থীদের শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে ১৫ ফেব্রুয়ারির মধ্যে মন্ত্রণালয়ের জমা দিতে বলা হয়েছে।

সিআইপি (শিল্প) নির্বাচন নীতিমালা-২০১৪ অনুযায়ী শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িত, ঋণখেলাপি, করখেলাপি, ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত এবং সাজা ভোগের পর পাঁচ বছর অতিবাহিত হয়নি এমন কোনো ব্যক্তি; বিগত পাঁচ বছরের মধ্যে কোনো শিল্প প্রতিষ্ঠানকে যদি সরকারের রাজস্ব ফাঁকির কোনো ঘটনায় জরিমানা করা হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কোনো শিল্প প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মকর্তা সিআইপি (শিল্প) নির্বাচনের লক্ষ্যে আবেদন করতে পারবেন না বলে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

facebook page