শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
গুলিস্তানে আল আরাফাহ ইসলামি ব্যাংকে আগুন
প্রকাশকাল: সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

রাজধানীর গুলিস্তানে আল আরাফাহ ইসলামি ব্যাংকের অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগে। রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জানান, রোববার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে খবর আসে গুলিস্তান নবাবপুর রোডের একটি ভবনে আগুন লেগেছে।

খবর পেয়ে রাত ১২টা ৫৫ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এরপর একে একে মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ২টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপিত হয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক জানান, আগুনে ফলস সিলিং জ্বলে গিয়েছিল। সেখান থেকে পরে এসির লাইন ও এসিগুলো পুড়ে যায়। আগুনের উৎপত্তিস্থল শনাক্ত করার পরে আগুন নির্বাপণ করা হয়।

facebook page