সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু
প্রকাশকাল: শনিবার, ৩ ফেব্রুয়ারি ২০২৪

দেশের বাজারে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। দিনাজপুরের হিলি বন্দর দিয়ে ২৫ মেট্রিক টন আলু নিয়ে একটি ট্রাক প্রবেশের মাধ্যমে আমদানি কার্যক্রম শুরু হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে এই ট্রাক প্রবেশ করে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দিনে চার গাড়িতে ১০০ মেট্রিক টন আলু আমদানি করা হয়েছে।

মেসার্স মুক্ত এন্টারপ্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান আলুগুলো আমদানি করেছে বলে জানা গেছে।

দুপুরে হিলির সবজি বাজার ঘুরে দেখা গেছে, ভারতীয় আলু আমদানির খবরে গতকালের তুলনায় কেজিতে ৮ থেকে ১০ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু।

এর আগে, গত বছরের ১৪ ডিসেম্বর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ১৯৭ ট্রাকে পাঁচ হাজার ২০৬ মেট্রিক টন আলু আমদানি হয়। এরপর থেকে আলু রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। ফলে পরদিন থেকে দেশের বাজারে পাইকারি ও খুচরায় আলুর দাম বাড়তে শুরু করে।

facebook page