সোমবার
৩০ নভেম্বর ২০২৬
১৬ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
জাফলংয়ে বালু উত্তোলনের সময় মিলল মর্টার শেল
প্রকাশকাল: সোমবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৪

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদী থেকে একটি অবিস্ফোরিত মর্টার শেল পাওয়া গেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গের পার নামক এলাকায় পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটির পান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নে পিয়াইন নদীর নয়াগাঙ্গের পার নামক স্থানে গতকাল রোববার একজন বারকি শ্রমিক বালতি দিয়ে বালু উত্তোলনের সময় মর্টার শেলটি পান। পরবর্তীতে তিনি বস্তুটি চিনতে না পেরে বালুর মধ্যে রেখে বাড়ি চলে যান। আজ দুপুরে সেই শ্রমিক তার পরিচিত একজনকে বিষয়টি জানালে তারা এসে বালুর মধ্যে মর্টার শেল জাতীয় বস্তুটি দেখে সন্দেহ হলে স্থানীয় থানায় অবহিত করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে জায়গাটি হেফাজতে নেয়।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পিয়াইন নদীতে বালতি দিয়ে বালু উত্তোলনের সময় বারকি শ্রমিকেরা একটি মর্টার শেল জাতীয় বস্তু পান। এরপর বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে যাই। বস্তুটি পরিত্যক্ত মর্টার শেল বলে ধারণা করা হচ্ছে। জানমালের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে পরবর্তী পদক্ষেপ নেবে।

facebook page