রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
খাবারের পরে গোসল করা ঠিক নয়
প্রকাশকাল: সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

অনেকেই দিনে বা রাতে খাবার খাওয়ার পর গোসল করেন। কিন্তু অনেকেরই হয়তো জানা নেই তাড়াহুড়ো করে খেয়ে গোসল করার এই অভ্যাস বহু জটিল রোগের জন্য দায়ী। আয়ুর্বেদের মতে, দুপুরে হোক বা রাতে ভারী খাবার খাওয়ার পরে কখনই গোসল করা উচিত নয়।

বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার পর শরীরে হজমের প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই অবস্থায় গোসল করলে পেশিতে টান ধরার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এতে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে।

গোসলের আগে খাবার খাওয়ার এই অভ্যাসকে চিকিৎসা পরিভাষায় বলা হয় ‘হাইপারথার্মিক অ্যাকশন’। এর ফলে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা বেড়ে যেতে পারে। এতে শরীরের যে মারাত্মক কোনও ক্ষতি হয় এমন নয়। বরং এর ফলে প্রতিরোধ ক্ষমতা কিছুটা বেড়ে যায়।

আসলে খাওয়ার পর স্বাভাবিক ভাবেই শরীরের তাপমাত্রা কিছুটা হলেও বেড়ে যায়। হজমের প্রক্রিয়া শুরু হয় এই সময় থেকেই। সেই মুহূর্তে গোসল করলে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের মাত্রা ছা়ড়িয়ে যেতে পারে। তা ছাড়া গরম খাবার খেয়ে গোসল করলে বেড়ে যেতে পারে হৃৎস্পন্দনের মাত্রাও।

দীর্ঘদিন ধরে এই অভ্যাস থাকলে শুধু হজম প্রক্রিয়া ব্যাঘাত ছাড়াও, ওজন বেড়ে যাওয়া, ওবেসিটি, রোগ প্রতিরোধ শক্তিও কমে যায়। এ কারণে বিশেষজ্ঞরা যে কোনও খাবার খাওয়ার অন্তত দুই থেকে এক ঘণ্টা আগে গোসল করার পরামর্শ দেন।

facebook page