রবিবার
২৯ নভেম্বর ২০২৬
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
ভিন্ন স্বাদের পোড়া বেগুনের রুটি
প্রকাশকাল: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

প্রতিদিনের খাদ্য তালিকায় রুটি সবাই খেয়ে থাকেন। বিশেষ করে স্বাস্থ্য সচেতনরা ভাতের বিকল্প হিসেবে রুটি খেতেই পছন্দ করেন।

তবে প্রতিদিন একই ধরনের রুটি খেতে খেতে অনেক সময় একঘেয়েমি বোধ করেন অনেকেই। সেক্ষেত্রে স্বাদ বদলাতে তৈরি করতে পারেন পোড়া বেগুনের রুটি।

একবার খেলেই মুখে লেগে থাকবে এর স্বাদ। আবার স্বাস্থ্যের জন্য ভালো এই রুটি। জেনে নিন পোড়া বেগুনের রুটির সহজ রেসিপি-

উপকরণ

১. বেগুন ২টি
২. পেঁয়াজ কুচি সামান্য
৩. মরিচ কুচি পরিমাণমতো
৪. লবণ স্বাদমতো ও
৫. ধনেপাতা পরিমাণমতো

পদ্ধতি- প্রথমে বেগুন পুড়িয়ে ভর্তা করে নিতে হবে। এরপর সব উপকরণ পরিমাণমতো মিশিয়ে নিন বেগুন ভর্তার সঙ্গে। তারপর বেগুন ভর্তার মধ্যে অল্প অল্প করে ময়দা মিশিয়ে রুটির ডো তৈরি করে নিন। এবার অল্প অল্প করে ডো নিয়ে রুটি তৈরি করে নিন।

তারপর হালকা আঁচে সেঁকে নিন রুটিগুলো। চাইলে হালকা তেল দিয়েও পরোটার মতো ভাজতে পারেন।

ব্যাস তৈরি হয়ে যাবে পোড়া বেগুনের রুটি। পোড়া পোড়া দারুন ঘ্রাণ পাবেন এই রুটি খাওয়ার সময়। যে কোনো পদ দিয়েই এই রুটি খেতে পারবেন।

facebook page