শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
একাদশে ভর্তি: পঞ্চম ধাপের আবেদন শুরু ১৫ মার্চ
প্রকাশকাল: রবিবার, ১৩ মার্চ ২০২২

আবেদন করেও যারা একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ পাননি, তাদের জন্য পঞ্চম ধাপে অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ১৫ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে ১৭ মার্চ ভর্তির সার্ভার বন্ধ থাকবে।

রোববার (১৩ মার্চ) ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১ মার্চ একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হয়। এই ধাপে ভর্তির জন্য ১ লাখ ৫৭ হাজার ৫৪৪ জন শিক্ষার্থী নির্বাচিত হন।

জানা গেছে, কেন্দ্রীয় ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd) নির্দেশনা অনুসারে আবেদন করতে হবে। এ জন্য কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ৩০ ডিসেম্বর। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

গত বছরের ১৪ নভেম্বর শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। শেষ হয় ২৩ নভেম্বর। করোনার কারণে এ বছর সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেওয়া হয়।

facebook page