শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
রংপুরে হত্যা মামলার মূল আসামি ঢাকায় গ্রেফতার
প্রকাশকাল: রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

রংপুর, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস): রংপুরের তারাগঞ্জ থানায় দুজনকে হত্যার মামলার মূল আসামি মো. মেহেদী হাসানকে (৩০) ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার র‌্যাব-১৩ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কেরানীগঞ্জ ক্যাম্পের র‌্যাব-১০ এর সহায়তায় অভিযান চালিয়ে গতকাল বিকেলে শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মেহেদী হাসান তারাগঞ্জ থানার ফারিদাবাদ গ্রামের বাসিন্দা। গ্রেফতারকৃত আসামিকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তারাগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাতে মিঠাপুকুরের ছড়ান বালুয়া এলাকা থেকে প্রদীপ লাল ও রূপলাল ভ্যান নিয়ে তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামে রূপলালের বাড়িতে আসছিলেন। ওই দিন রাত সাড়ে আটটার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে চোর সন্দেহে এলাকার লোকজন ওই দুজনকে আটক করেন। পরে দফায় দফায় পিটিয়ে তাঁদের হত্যা করা হয়।

এ ঘটনায় ১০ আগস্ট রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৭০০ ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

সূত্র: বাসস

facebook page