শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
ইফতারের জন্য বুন্দিয়া তৈরির রেসিপি
প্রকাশকাল: সোমবার, ৪ এপ্রিল ২০২২

ইফতারে বুন্দিয়া না হলে চলে না অনেকের। ছোটরা বেশ পছন্দ করে খায় এই বুন্দিয়া। সুস্বাদু এই মিষ্টি খাবার সাধারণত বাইরে থেকে কিনে আনা হয়। তবে সেসব খোলা খাবার খেলে অসুখ-বিসুখের ভয় তো থেকেই যায়। তাই ইফতারের জন্য ঘরেই তৈরি করে নিতে পারেন বুন্দিয়া।

চলুন জেনে নেওয়া যাক বুন্দিলা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ময়দা- আধা কাপ

বেসন- আধা কাপ

পানি- পরিমাণমতো।

সিরা তৈরি করবেন যেভাবে

২ কাপ পানি ও ৪ কাপ চিনি একসঙ্গে জ্বাল দিয়ে ঘন সিরা তৈরি করে নিন।

বুন্দিয়া তৈরি করবেন যেভাবে

প্রথমে বেসন, ময়দা, চিনি ও পানি দিয়ে গোলা তৈরি করে নিতে হবে। গোলা ঘন করবেন। ভালোভাবে ফেটিয়ে নিন। কড়াইতে তেল গরম হতে দিন। গরম হলে তার উপরে বুন্দিয়ার ডাইস ধরে গোলা থেকে ঢেলে দিন। বুন্দিয়ার ডাইস না থাকলে ঝাঁঝরি ব্যবহার করুন। বুন্দিয়া হালকা বাদামি করে ভেজে তুলে সিরায় ভিজিয়ে রাখুন আধা ঘণ্টা। এরপর ইফতারে পরিবেশন করুন।

facebook page