শনিবার
২৮ নভেম্বর ২০২৬
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
মেডিকেলে ভর্তির তারিখ ঘোষণা
প্রকাশকাল: শনিবার, ২৩ এপ্রিল ২০২২

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষ ভর্তির তারিখ চূড়ান্ত হয়েছে। সরকারি মেডিকেলে আগামী ৮ মে থেকে এবং বেসরকারিতে আগামী ১৪ জুলাই থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত আলাদা দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থী ভর্তির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নির্দেশক্রমে নিম্নরূপভাবে অনুমোদন করা হলো।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ৮ থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলবে। এ ছাড়া ক্লাস শুরু হবে ১ আগস্ট।

এদিকে বেসরকারি মেডিকেলে ভর্তি কার্যক্রম ১৪ জুলাই থেকে শুরু হয়ে ২৮ জুলাই পর্যন্ত চলবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৬ জুন। আবেদন বিতরণ শুরু হবে ২১ জুন। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ জুলাই। ক্লাস শুরু হবে ১ আগস্ট।

 

facebook page