শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
স্থগিত কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা ২৭ মে
প্রকাশকাল: বুধবার, ১৭ মে ২০২৩

ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আলী আকবর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডকে জানিয়েছি। খুব দ্রুতই এ বিষয়ে বোর্ডের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ডের স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে। মাদ্রাসা বোর্ডের অধীনে স্থগিত দাখিল পরীক্ষা পরবর্তী তারিখ জানা যাবে আজ। ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার ও সোমবারের চলমান সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

facebook page