শুক্রবার
২৭ নভেম্বর ২০২৬
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ব্রাইট নিউজ
সর্বশেষ নোটিশ
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প শিবচরে কাভার্ডভ্যান চাপায় শিশুসহ নিহত ২ নেত্রকোণায় ‘অশ্লীল’ ভিডিও তৈরি ও প্রচার চক্রের ৮ সদস্য আটক নক আউট পর্বে গোল করে দীর্ঘ খরা কাটালেন রোনালদো বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট মনি গ্রেফতার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল খামেনির মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, শনিবার জানাজা বাজেটের পদক্ষেপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিশ্বকাপ টিকিটের দাম নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো
ইউজিসির সচিব হলেন ফেরদৌস জামান
প্রকাশকাল: সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব পদে নিয়োগ পেয়েছেন সংস্থাটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান। তিনি ইউজিসি সচিবের অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

এছাড়া ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ জামিনুর রহমান পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক এবং ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন এবং ট্রেনিং বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া একই বিভাগে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইউজিসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬১তম পূর্ণ কমিশন সভায় রবিবার (২৭ ফেব্রুয়ারি) সচিব ও পরিচালক পদ ছাড়াও অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক ও সিনিয়র সহকারী পরিচালক পদে আরও ১১ জন জনবল নিয়োগ ও পদোন্নয়ন অনুমোদন দেওয়া হয়।

সভায় ইউজিসি’র অতিরিক্ত পরিচালক পদে তাহমিনা রহমান, উপ-পরিচালক পদে নুসরাত শারিতা, মো. আব্দুল আলীম, মো. আসাদুজ্জামান ও মো. হাফিজুর রহমান এবং সিনিয়র সহকারী পরিচালক পদে লাবিবা মহসিন, শাহনাজ সুলতানা, মো. মামুন ও মো. ইমরান হোসেনকে নিয়োগের সুপারিশ অনুমোদন করা হয়। এছাড়া কমিশনের পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে মো. জালাল আহম্মদ ও মো. গোলাম মোস্তফাকে উপ-পরিচালক হিসেবে পদোন্নয়ন দেওয়া হয়েছে।

সভায় কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক সুফিয়া বেগম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফিশিং অ্যাডমিনিস্ট্রেশনের ডিন কমডোর এম সাজেদুল করিম, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান পূর্ণ কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

facebook page